উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে যশোরে বাংলা ট্রিবিউনের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় যশোর প্রেসক্লাবের এক নম্বর কনফারেন্স রুমে আলোচনা সভা ও কেক কাটা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সোহেল হাসান।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন আলোচনাসভায় সভাপতিত্ব করেন।
সভায় আলোচকরা বলেন, ডিজিটাল বাংলাদেশে সবুজ সাংবাদিকতায় যারা এখন নেতৃত্বে রয়েছে, বাংলা ট্রিবিউন এখন তাদের অন্যতম। বর্তমানে অনলাইন পত্রিকা ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে। তাদের রিপোর্টিংয়ে থাকে বানান ভুলসহ সংবাদে নানা অসঙ্গতি। সেক্ষেত্রে বাংলা ট্রিবিউন এখন অনেক ক্ষেত্রে সফল।
তারা বলেন, এখন বিশ্বের মানুষ বেশি সচেতন। পরেরদিন সংবাদপত্রের জন্যে অপেক্ষা করে না। সেক্ষেত্রে অনলাইন নিউজ পোর্টালের গ্রহণযোগ্যতা সর্বাধিক। তাৎক্ষণিক সংবাদের জন্যে মুখিয়ে থাকা পাঠক বর্তমানে মোবাইল ফোনে পাঠ করে থাকেন। দ্রুত সময়ের মধ্যে সঠিক সংবাদ পেতে সাধারণ মানুষ অনলাইন নিউজ পোর্টালের দ্বারস্থ হন।
আলোচকরা আশা প্রকাশ করেন, বাংলা ট্রিবিউন মুক্তিযুদ্ধের চেতনায় দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে কাজ করে যাবে।
উপস্থিত সবাই বাংলা ট্রিবিউনের জন্মদিনের শুভেচ্ছা ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বাংলা ট্রিবিউনের যশোর প্রতিনিধি তৌহিদ জামান অনুষ্ঠানের সঞ্চালনা করেন। সভায় বক্তৃতা করেন দৈনিক কল্যাণ সম্পাদক একরাম উদ-দ্দৌলা, দ্য রিপোর্টের উপদেষ্টা সম্পাদক ফকির শওকত, দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি মিজানুর রহমান তোতা, প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, দৈনিক লোক সমাজের বার্তা সম্পাদক রাজেক জাহাঙ্গীর, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম আইউব, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আমিনুর রহমান মামুন, বিবর্তন যশোরের সাধারণ সম্পাদক এইচআর তুহিন, এনটিভির স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম সজল, দৈনিক পূর্বাঞ্চলের যশোর অফিসপ্রধান প্রদীপ ঘোষ, দৈনিক কল্যাণের নির্বাহী সম্পাদক আব্দুল ওহাব মুকুল, চ্যানেলআইয়ের যশোর প্রতিনিধি আকরামুজ্জামান, প্রথমআলোর যশোর প্রতিনিধি মনিররুল ইসলাম, সমাজের কথার বার্তা সম্পাদক মিলন রহমানসহ জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা।
আলোচনাসভা শেষে কেক কেটে এবং মিষ্টিমুখ করে বাংলা ট্রিবিউনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়।
আরও পড়ুন: তাৎক্ষণিক সংবাদ প্রকাশ করাটাই অনলাইনের বড় চ্যালেঞ্জ
/এসটি/








