ঝিনাইদহে বাংলা ট্রিবিউন এর বিশেষ সংখ্যা দেখে মোহিত অতিথিরা

নয়ন খন্দকার, ঝিনাইদহ
১৩ মে ২০১৬, ১৬:১৪আপডেট : ১৩ মে ২০১৬, ১৬:১৫

ব্যাপক আনন্দ উৎসব আর কেক কাটার মধ্যে দিয়ে ঝিনাইদহে বাংলা ট্রিবিউন এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল থেকে একে একে প্রেস ক্লাবে আসতে শুরু করেন ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক, শিক্ষক, মানবাধিকার কর্মী ও সুধীবৃন্দ। তাদের পদচারণায় প্রেসক্লাবে এক প্রাণবন্ত দৃশ্য ধারণ করে। উপস্থিত সাংবাদিক ও সুধীবৃন্দদের হাতে তুলে দেওয়া হয় বাংলা ট্রিবিউনের প্রিন্ট পত্রিকা। মাথায় পরিয়ে দেওয়া হয় ক্যাপ। ঝিনাইদহে বাংলা ট্রিবিউন এর বিশেষ সংখ্যা দেখে মোহিত অতিথিরা

এরপর প্রেসক্লাব হল রুমে শুরু হয় কেক কাটা উৎসব। বাংলা ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সমকাল প্রতিনিধি মাহমুদ হাসান টিপু ও সাবেক সভাপতি এনটিভির স্টাফ রিপোর্টার মিজানুর রহমান। কেক কাটার আগে বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রতিনিধি নয়ন খন্দকার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, একুশে টিভি ও জনকণ্ঠের ঝিনাইদহ প্রতিনিধি এবং বীর দর্পণ পত্রিকার ভারপ্রাপ্ত এম রায়হান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কালের কণ্ঠ প্রতিনিধি এম সাইফুল মা’বুদ, এটিএন বাংলা ও এটিএন নিউজ প্রতিনিধি নিজাম জোয়ার্দ্দার বাবলু, ঝিনাইদহ জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক ও আমেনা খাতুন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, সরকারি লালন শাহ কলেজের সহকারী অধ্যাপক এহতেশামুল হক নতুন, বাংলাভিশনের আসিফ ইকবাল মাখন, একাত্তর টিভি’র রাজিব হাসান, যমুনা টিভির আহম্মেদ নাসিম আনসারি, বিটিভি প্রতিনিধি পিন্টু লাল দত্ত, দৈনিক জনতার আজিজুর রহমান সালাম, আলোকিত বাংলাদেশ ও অবজারভার প্রতিনিধি জাফর উদ্দীন রাজু, বি বার্তার ঝিনাইদহ প্রতিনিধি কোরবান আলী, দৈনিক বাংলাদেশ সময় প্রতিনিধি এম মাহফুজুর রহমান, বিডি২৪লাইভ ডট কমের মিজানুর রহমান, লোক সমাজের কালীগঞ্জ প্রতিনিধি এম শাহজাহান আলী সাজু, টি নিউজের ঝিনাইদহ প্রতিনিধি আরিফ মোল্লা, দৈনিক নওয়াপাড়া প্রতিনিধি বেলাল হুসাইন বিজয় তথ্যানুসন্ধানের অপূর্ব রায়সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু বাংলা ট্রিবিউন এর ঝিনাইদহ প্রতিনিধি নয়ন খন্দকারকে কেক খাওয়ান। এ সময় প্রতিনিধি নয়ন খন্দকার আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সাংবাদিকদের মুখে বাংলা ট্রিবিউন এর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক তুলে দেন।

বাংলা ট্রিবিউন এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ, হরিণাকুণ্ডুসহ অন্য উপজেলা থেকে সাংবাদিকরা অংশ নেন।

/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী