সাতক্ষীরা সীমান্তে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ

সাতক্ষীরা প্রতিনিধি
২১ মে ২০১৬, ১৩:৫৬আপডেট : ২১ মে ২০১৬, ১৩:৫৬

সাতক্ষীরা জেলা সাতক্ষীরার মাদরা সীমান্তে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার ভোরে তিনি ভারতের মুম্বাই থেকে ফিরছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মাদরা কোম্পানি কমান্ডার সুবেদার আবুল কাসেম জানান, আহত যুবকের নাম অজিহার রহমান (৩৪)। তিনি কলারোয়া উপজেলার মাদরা গ্রামের জসিম উদ্দীনের ছেলে। শনিবার ভোরে তিনি ভারতের মুম্বাই থেকে ফিরছিলেন। পথে মাদরা সীমান্তের বিপরীতে মেইন পিলার ১৩ ও সাবপিলার ৩ এর কাছাকাছি ভারতের বিথারী এলাকার বস্তুমতলা পৌঁছালে  তাকে লক্ষ্য করে কে বা কারা গুলি করে। গুলিটি তার পায়ে লাগে। তবে আহত ওই ব্যক্তি এখন কোথায় আছেন তা তিনি জানাতে পারেননি।
বিজিবি’র ৩৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল  আরমান হোসেন খবর পেয়ে মাদরা সীমান্তে গেছেন। তিনি সাংবাদিকদের জানান, ভারতের বিএসএফ ৭৬ ব্যাটালিয়নের সঙ্গে তিনি কথা বলেছেন। বিএসএফ গুলি বর্ষনের ঘটনা অস্বীকার করেছে। কে বা কারা তাকে গুলি করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এমনকি আহত ব্যক্তি অজিহার রহমান কোথায় আছেন তা এখনও জানা যায়নি। তবে, আহত অজিয়ারের স্বজনরা দাবি করেছেন, বিএসএফ-এর গুলিতে অজিয়ার রহমান আহত হয়েছেন।
তিনি আরও জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন:
'রোয়ানু' এখন উপকূলে, ৭ নম্বর সতর্কতা সংকেত

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের