খুলনায় কন্ট্রোল রুমের নম্বর ৭২০৪০৯ ও ০১৭১১-৩৯৮২৫২

খুলনা প্রতিনিধি
২১ মে ২০১৬, ১৫:৪১আপডেট : ২১ মে ২০১৬, ১৫:৫১

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ শনিবার বেলা ১১টায় যখন বাংলাদেশ সীমানার ভেতরে আঘাত হানছিল সেসময় খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে ঝড় মোকাবেলায় করণীয় নির্ধারণে জরুরি সভা নগর ভবনে অনুষ্ঠিত হয়। রোয়ানুর আঘাত শেষ হওয়ার পর সভাটি শেষ হয়। ওই সভায় নগরীর ঝুঁকিপূর্ণ ভবনগুলিতে বসবাসকারীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহবান জানিয়ে মাইকিং ও নোটিশ দেওয়াসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ঝড়

সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত মেয়র মো. আনিছুর রহমান বিশ্বাস। তিনি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সংশ্লিষ্ট সরকারি বেসরকারি দফতর ও সংস্থার সঙ্গে সমন্বয়ের বিষয়ে গুরুত্বারোপ করেন।

সভায় তাৎক্ষণিকভাবে কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল, নগরীর ঝুঁকিপূর্ণ ভবনগুলিতে বসবাসকারীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহবান জানিয়ে নগরীতে মাইকিং, স্থানীয় ক্যাবল টিভিতে সতর্কতা ও সচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রচার, খালের ওপর দেওয়া অবৈধ বাঁধগুলো ভেঙে ফেলা এবং নগরীর আহসান আহমেদ রোডের শিশু বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন ব্যবহার করার জন্য নোটিশ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।  এছাড়া নগর ভবনের সঙ্গে নগরবাসীর জরুরি যোগাযোগের জন্য কন্ট্রোল রুম খোলা হয়। ঘূর্ণিঝড় সংক্রান্ত যে কোনও প্রয়োজনে কেসিসি’র কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করার জন্য নগরবাসীর প্রতি আহবান জানানো হয়।

কন্ট্রোল রুমের ফোন নম্বর ৭২০৪০৯ এবং মোবাইল ফোন নম্বর ০১৭১১-৩৯৮২৫২।

কেসিসি’র প্যানেল মেয়র শেখ হাফিজুর রহমান হাফিজ, কাউন্সিলর মো. আলী আকবর টিপু, ওয়াহেদুর রহমান দিপু, সংরক্ষিত আসনের কাউন্সিলর আনজিরা খাতুন, প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. নাজমুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী খান, মশিউজ্জামান খান, জাহিদ হোসেন শেখ, চিফ প্লানিং অফিসার আবির উল জব্বার, কনজারভেন্সি অফিসার মো. আনিসুর রহমান, সহকারী কনজারভেন্সি অফিসার এস কে এম তাছাদুজ্জামান, এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদারসহ কেসিসি’র কর্মকর্তা কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।

 /টিএন/

আরও পড়তে পারেন:

বরগুনায় ‘রোয়ানু’র প্রভাবে বেড়িবাঁধে ভাঙন: ৩৫ গ্রাম প্লাবিতবরগুনা

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী