কুষ্টিয়ায় দুর্বৃত্তদের হামলায় হোমিওপ্যাথি চিকিৎসক সানোয়ার হোসেন নিহতের ঘটনায় অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিকালে কুষ্টিয়া মডেল থানায় এ মামলা দায়ের করেন নিহতের ভাই আনিসুর রহমান।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অজ্ঞাত তিনজনের কথা উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এছাড়া এজাহারে সানোয়ারের বন্ধু কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামানকে হত্যা চেষ্টার কথাও উল্লেখ করা হয়েছে। তবে এ ঘটনায় পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি।
প্রসঙ্গত, শুক্রবার (২০মে) সকাল ১০টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈলের শিশিরমাঠে তিন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে হোমিওপ্যাথি চিকিৎসক সানোয়ার হোসেনকে। একইসঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামানকে গুরুতর আহত করে। পরে সাইফুজ্জামানকে আশঙ্কাজনক অবস্থায় ওইদিনই ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে কোটি টাকার স্বর্ণ লুটের অভিযোগ
/এআর/এসটি/








