ছুটির দিনেও চলছে হিলি স্থলবন্দরের কার্যক্রম

হিলি প্রতিনিধি
২৩ মে ২০১৬, ১৩:১৬আপডেট : ২৩ মে ২০১৬, ১৩:২০

মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র শবে বরাত উপলক্ষে সরকারী ছুটির দিনেও হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম চালু রয়েছে। ছুটির দিনেও চলছে হিলি স্থলবন্দরের কার্যক্রম

সোমবার দুপুর সাড়ে ১২টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরের ভেতরে প্রবেশের মধ্য দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়। এর আগে সকালে বন্দর হতে ভারতীয় খালি ট্রাকগুলো বের হয়ে ভারতে চলে যায়।

এছাড়া হিলি স্থলবন্দর শুল্ক ষ্টেশনের সকল বিভাগ খোলা রয়েছে। বন্দর দিয়ে আমদানি-রফতানিকৃত পণ্যের শুল্কায়ন কার্যক্রম যথারীতি চালু রয়েছে। বন্দরের ভেতরে ট্রাক থেকে পণ্য খালাস,ভর্তি,ডেলিভারি দেওয়াসহ বন্দরের সকল কার্যক্রম চালু রয়েছে।

বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, দেশের বাজারে পেঁয়াজসহ অন্যান্য পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ও ভারত অভ্যন্তরে প্রচুর পরিমাণে পেঁয়াজের গাড়ি আটকা থাকায় ছুটির দিনে বন্দরের কার্যক্রম খোলা রাখতে ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে কাস্টমসের কমিশনার বিশেষ ব্যাবস্থায় বন্দরের কার্যক্রম খোলা রাখার নির্দেশ দিয়েছেন। এতে করে আজ বন্দরের সকল কার্যক্রম সচল রয়েছে।

আরও পড়ুন: ইউপি নির্বাচন: শ্রীমঙ্গলে চেয়ারম্যান প্রার্থী স্বামী-স্ত্রী ও ভাই

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে