খুলনায় ঘূর্ণিঝড় আইলা দুর্গত এলাকা ও সেখানের মানুষের ছবি নিয়ে দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার খুলনা প্রেসক্লাব চত্বরে হিউম্যানিটিওয়াচ নামের একটি সংগঠন এ প্রদর্শনীর আয়োজন করে।
প্রদশর্নীতে ফিলিপ গাইন, ফটো সাংবাদিক দেবব্রত রায়, কামরুল আহসান, জাহিদুল ইসলাম, মোহাম্মদ শাহ নেওয়াজ, এম এম মিন্টু, সাগর সরকার, শেখ হেদায়েতুল্লাহ, পলাশ দাশ এবং শরিফুল ইসলাম সেলিমের আলোকচিত্র প্রদর্শিত হয়।
লেখক-সাংবাদিক গৌরাঙ্গ নন্দী প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, হিউম্যানিটিওয়াচের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সেলিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা মনিরুল হক বাচ্চু, বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, সিডিপির ইকবাল হোসেন বিপ্লব, শেখ আব্দুল হালিম, বাপা খুলনার সমন্বয়করী অ্যাডভোকেট বাবুল হাওলাদার, বিয়নমনি থিয়েটারের সাধারণ সম্পাদক শরীফ খান, উদীচী দৌলতপুর শাখা সংসদের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মিটন প্রমুখ।
এ সময় বক্তরা সরকারকে আইলা দুর্গতদের জন্য ঘর নির্মাণ করে তাদের ঘরে ফেরার ব্যবস্থা করার আহ্বান জানান।
আরও পড়ুন: শেখ হাসিনা বৈঠক করবেন ক্যামেরন-আবের সঙ্গে
/এসএনএইচ/টিএন/আপ-এআর/








