বিএনপি মনোনীত প্রার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। জেলার প্রেসক্লাবে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠেয় পঞ্চম দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে বিএনপির নির্বাচনি প্রচারণায় হামলাসহ ভোটারদের হুমকি ও আতঙ্ক সৃষ্টির অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তারা বলেন, এ ধরনের তামাশার নির্বাচন বন্ধ করে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়ে সুষ্ঠ ও সুন্দর নির্বাচন দাবি করছি।
এসময় জেলা বিএনপি’র সভাপতি মসিউর রহমানের উপস্থিতিতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মালেক।
ঝিনাইদহ সদর উপজেলার সাতটি ও হরিণাকুণ্ডু উপজেলার একটি ইউনিয়নে আগামী ২৮ মে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আরও পড়ুন: গাজীপুরে ট্রাফিক পুলিশের পদবি অনুযায়ী পৃথক রঙের জ্যাকেট
/এনএস/এইচকে/








