গাজীপুরে ট্রাফিক পুলিশের পদবি অনুযায়ী পৃথক রঙের জ্যাকেট

গাজীপুর প্রতিনিধি
২৬ মে ২০১৬, ২২:০৪আপডেট : ২৬ মে ২০১৬, ২২:০৬

গাজীপুরের ট্রাফিক বিভাগের সব সদস্যদের মাঝে বৃহস্পতিবার পৃথক দুটি রঙের জ্যাকেট বিতরণ করা হয়েছে। হয়রানি রোধসহ সহজে ট্রাফিক সার্জেন্টদের চিহ্নিত করার জন্য এই দুই রংয়ের জ্যাকেট চালু করা হয়েছে। গাজীপুরে ট্রাফিক পুলিশের পদবি অনুযায়ী পৃথক রঙের জ্যাকেট

ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সাখাওয়াত হোসেন জানান, এখন থেকে টিয়া ও কমলা এই দুই রঙের জ্যাকেট পরে ট্রাফিক বিভাগের সদস্যরা তাদের দায়িত্ব পালন করবেন। পোশাকের ওপর টিয়া রংয়ের জ্যাকেট পরবেন সার্জেন্ট বা এর ওপরের পদবির অফিসাররা এবং কমলা রংয়ের জ্যাকেট পরবেন সার্জেন্ট পদবির নিচের পদবিসম্পন্ন এটিএসআই ও কনস্টেবলরা।

এই ব্যবস্থা নেওয়ার ফলে চালকদের হয়রানি কমবে বলে আশা করে গাজীপুর ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সাখাওয়াত হোসেন বলেন, কে মামলা দিতে পারবে, কে পারবে না এটা সাধারণ চালক ও  জনসাধারণ বুঝতে পারেন না। কারণ অনেক সময় তারা ব্যাজ দেখেও পদবি সম্পর্কে জানতে পারেন না।

ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন এই কর্মকর্তা বলেন, চালক ও জনসাধারণ এখন সহজেই তাদের চিনতে পারবেন। কমলা রং এর জ্যাকেট পরিহিত অবস্থায় কোনও ট্রাফিক পুলিশ মামলার জন্য কাগজপত্র চাইলে সরাসরি সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ট্রাফিকের ফোন নম্বরে (০১৭৬৯৬৯০৪২০) অভিযোগ করতে পারবেন।

পুলিশ সদর দফতরের সিদ্ধান্ত অনুযায়ী, রমজান মাসে পণ্যবাহী গাড়ি চলাচল নিশ্চিত করাসহ সুনির্দিষ্ট তথ্য ছাড়া কোনও ট্রাক, কাভার্ড ভ্যান, মালবাহী গাড়ি ও ভারী যানবাহনকে সিগন্যাল দেওয়া যাবে না বলে জানান সহকারী পুলিশ সুপার। তিনি আরও জানান, ট্রাফিক বিভাগের সব সদস্যকে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

/জেবি/এইচকে/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের