আইএস নয়, গুপ্তহত্যা চালাচ্ছে বিএনপি-জামায়াত: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
২৭ মে ২০১৬, ১৬:০৫আপডেট : ২৭ মে ২০১৬, ১৬:০৮

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) নয়, বাংলাদেশে বিএনপি-জামায়াত গুপ্তহত্যা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তিনি বলেন, বাংলাদেশে আইএস -এর অস্তিত্ব নেই। বিএনপি-জামায়াত বিভিন্ন নাম দিয়ে এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে। শুক্রবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। মাহবুব-উল-আলম-হানিফ

মাহবুব-উল-আলম হানিফ বলেন, আনসারুল্লাহ বাংলা টিম, হিযুবত তাহরীর, হরকাতুল জিহাদ এসব অনেক সংগঠনের নাম দিয়ে হত্যাকাণ্ড ঘটছে। ইদানিং দেখা গেছে, বিএনপি-জামায়াত তাদেরকে একটা প্রটেকশনের জন্য এই ধরনের নাম ব্যবহার করছে। আন্তর্জাতিকভাবে জঙ্গি সংগঠনের নাম ব্যবহার করা হচ্ছে দুটি উদ্দেশ্যে। একটা হচ্ছে সন্ত্রাসীরা যেন কিছুটা নিরাপদ বোধ করেন। আর দ্বিতীয়টা হচ্ছে বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা। বাংলাদেশে যে জঙ্গির অস্তিত্ব আছে, এটা প্রতিষ্ঠা করার জন্য আমাদের আন্তর্জাতিক মহলের যে চাপ আছে, সেটাকে কেন্দ্র করেই কিন্তু এ ধরনের বিবৃতিতে দেওয়া হচ্ছে বলে আমরা মনে করি।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতার বিষয়ে হানিফ বলেন, আসলে স্থানীয় নির্বাচনটা আগে নির্দলীয় নির্বাচন হতো। এই নির্বাচনে সামাজিক ও গোষ্ঠীগত বিষয়গুলো অনেক বেশি গুরুত্ব বহন করবে। এছাড়া এখনও সামাজিক দ্বন্দ্ব বেশি দেখা যায়। যার কারণে সংঘর্ষের প্রবণতাটা একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি মতিয়ার রহমান মজনু, সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা ও মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন প্রমুখ।

আরও পড়ুন: থমথমে রাজাপুর, ক্যাম্পের সব পুলিশ প্রত্যাহার

/এআর/ এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম