শ্যামনগরে টর্নেডোর আঘাতে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, বজ্রাঘাতে নিহত ১

সাতক্ষীরা প্রতিনিধি
০১ জুন ২০১৬, ০৯:২২আপডেট : ০১ জুন ২০১৬, ০৯:২২

সাতক্ষীরা জেলা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে মঙ্গলবার বিকালে হঠাৎ টর্নেডোর আঘাতে কয়েকটি গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া কপোতাক্ষ নদে মাছ ধরা ১১টি নৌকা ডুবে গেছে। এ সময় বজ্রাঘাতে এক গৃহবধূ নিহত ও চারজন আহত হয়েছে।

নিহত গৃহবধূর নাম অখীলা বেগম (৫৫)। তিনি জেলার শ্যামনগর উপজেরার গাবুরা ইউনিয়নের ১০ নং সোরা গ্রামের মান্দার মোড়লের স্ত্রী।

আহতরা হলেন নাপিতখালী গ্রামের আলীম মোড়লের ছেলে বাবু (২৫), মোক্তার মোড়লের ছেলে আলী হোসেন (৪৫), ডুমুরিয়া গ্রামের সামাদ তরফদারের ছেলে সাইফুল ইসলাম (৩০) ও  চাঁদনীমুখা গ্রামে ইদ্রীস গাজীর স্ত্রী মর্জিনা (২৫)।

গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জি এম আলী আজম টিটু জানান, বিকাল সাড়ে ৫টার দিকে হঠাৎ টর্নেডো আঘাতহানে গাবুরা ইউনিয়নের ৯ নং ও ১০ নং সোরা, চাঁদনীমুখা, নাপিতখালী, ডুমুরিয়া ও পাশ্বেখালী গ্রামে। গ্রামের অর্ধশতাধিক ঘরবাড়ি, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় বজ্রপাতে ১০ নং সোরা গ্রামের মান্দার মোড়লের স্ত্রী অখীলা বেগম নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। ঝড়ে কপোতাক্ষ নদে মাছ ধরা ১১টি নৌকা ডুবে যায়। পরে নৌকাগুলি উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মো. মনজুর আলম বলেন, জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 আরও পড়ুন:

সিলেটে গ্যাসের বর্ধিত সংযোগ হঠাৎ বন্ধে বিপাকে ১০ হাজার ভোক্তা

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ