বৃহস্পতিবার বেনাপোল শুল্ক বিভাগের কর্মীদের ছুটি বাতিল

বেনাপোল প্রতিনিধি
০১ জুন ২০১৬, ১৯:০৬আপডেট : ০১ জুন ২০১৬, ১৯:১২

বাজেট ২০১৬-১৭ ২০১৬-১৭ অর্থবছরের বাজেট বৃহস্পতিবার (২ জুন) ঘোষণা করা হবে। তাই বেনাপোল শুল্ক বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীদের বৃহস্পতিবার বিকাল থেকে শনিবার বিকাল পর্যন্ত সব ছুটি বাতিল করা হয়েছে। এসময় কর্তৃপক্ষ তাদের কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশ দিয়েছে।
বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার মো. ফিরোজ উদ্দিন আহমেদ এক অফিস আদেশে বিষয়টি জানান।
এসময় বন্দরের নতুন শুল্কায়ন সংক্রান্ত ‘বিল-অব এন্ট্রি’ দাখিল ও মেনিফেস্ট এন্ট্রি বন্ধ রাখতে বলা হয়েছে। তবে আগের দাখিলকৃত ‘বিল অব এন্ট্রির’ মালামাল খালাস ও আমদানি-রফতানি হবে।
বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনর সভাপতি মফিজুর রহমান সজন এসব তথ্য জানান। তিনি বলেন, ‘বিষয়টি আমাদের সদস্যদের অবহিত করা হয়েছে। রবিবার সকাল থেকে নতুনভাবে শুল্কায়ন সংক্রান্ত সব কার্যক্রম শুরু হবে।’

লিখিত আদেশে বলা হয়, ‘বাজেট ঘোষণা পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ ও পরবর্তী করণীয় আলোচনার জন্য বুধবার বিকেল পাঁচটা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত শুল্ক ভবনে বিল অব এন্ট্রি  দাখিল ও মেনিফেস্ট এন্ট্রি বন্ধ রাখা হবে।

এদিকে শুক্রবার সকালে বেনাপোল কাস্টম ক্লাবে ‘বাজেট ঘোষণা-পরবর্তী করণীয়’ আলোচনার জন্য সব রাজস্ব কর্মকর্তাকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

 আরও পড়ুন: সাংবাদিকতার ‘এথিকস’ নিয়ে প্রশ্ন

/এনএস/টিএন/আপ-এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী