শার্শায় নির্বাচনি সহিংসতায় বাড়িঘর ভাঙচুর, বোমা বিস্ফোরণ

বেনাপোল প্রতিনিধি
০৫ জুন ২০১৬, ২২:২৪আপডেট : ০৫ জুন ২০১৬, ২২:২৬

যশোরের শার্শার কায়বা ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় ৩০-৪০টি বাড়িঘর ভাঙচুর ও বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হয়েছেন একজন নারী ও একজন পুরুষ। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শার্শায় নির্বাচনি সহিংসতায় বাড়িঘর ভাঙচুর, বোমা বিস্ফোরণ

শনিবার নির্বাচনের পর রাত ১১টার সময় আওয়ামী লীগের নৌকা সমর্থক এবং দলীয় বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা দফায় দফায়  বাড়িঘর ভাঙচুর ও বোমা হামলা চালায়। এতে গুরুতর আহত অবস্থায় দাতখালী গ্রামের মিজানের  স্ত্রী আছিয়া বেগম (৩০) ও একই গ্রামের কাশেম এর ছেলে কালু (৩৫) আহত হয়ে হাসপাতলে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজন বলে জানিয়েছে এলাকাবাসী।

দাতখালী গ্রামের সাবেক মেম্বার জাহানারা বেগম অভিযোগ করে বলেন, আমাদের অপরাধ আমরা নৌকা প্রতীকের বিপক্ষে কেন ভোট দিয়েছি। 

এলাকাবাসী জানায়, গতকাল রাত ১১টার সময় আমাদের বাড়িঘরে হামলা করে এবং ফাঁকা বোমা ফাটিয়ে আতঙ্কের সৃষ্টি করে। গ্রামের পুরুষরা ঘর ছেড়ে জীবনের ভয়ে পালিয়ে রয়েছে।

তারা আরও জানায়, রবিবার দুপুরে প্রকাশ্যে এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়ি ভাঙচুর করে।

এলাকাবাসী আরও জানায়, পুলিশের লোক এলাকা পরিদর্শনে আসলে দুর্বৃত্তরা কিছু সময় ভাঙচুর কার্যক্রম বন্ধ রাখে। পরে তারা চলে যাওয়ার পর আবার ভাঙচুর শুরু করে।

এ ব্যাপারে বাগআচড়া ফাঁড়ির ইনচার্জ এসআই হাবিব জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আনা হয়েছে। আর যাতে কোনও প্রকার সহিংসতা না ঘটে  সে ব্যাপারে এলাকায় দৃষ্টি রাখা হচ্ছে।

আরও পড়ুন: শ্রীনগর থানার ওসিকে কারণ দর্শানোর নোটিশ

/এআর/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম