শ্রীনগর থানার ওসিকে কারণ দর্শানোর নোটিশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৫ জুন ২০১৬, ২০:১৪আপডেট : ০৫ জুন ২০১৬, ২০:১৪

শ্রীনগর থানা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব করায় মুন্সীগঞ্জের শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহিদুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। রবিবার মুন্সীগঞ্জের ৩নং আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উমা রানী দাস এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার মূল আসামি হোসেন মাঝির নাম বাদ দিয়ে বাদীকে আক্রমণকারী অপর তিন আসামির নামে চার্জশিট দাখিল করে থানা। বাদীর নারাজির প্রেক্ষিতে গত ২০১৫ সালের ২৬ অক্টোবর অধিকতর প্রতিবেদন দাখিল করার জন্য শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশ প্রদান করেন আদালত। দীর্ঘ সময় পার করার পরও আদালতে অধিকতর প্রতিবেদন দাখিল না করায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উমা রানী দাস শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহিদুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।
উল্লেখ্য, পূর্ব শত্রুতার জেরে শ্রীনগর উপজেলার বাঘরা গ্রামের ব্যবসায়ী হাজি সফিকুল ইসলামকে গত ২০১৪ সালের ১৭ ডিসেম্বর কুপিয়ে আহত করে হোসেন মাঝিসহ তার সহযোগী ৪ জন। গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। পরে একই বছরের ২৩ ডিসেম্বর শ্রীনগর থানায় মামলা করেন সফিকুল ইসলাম।

/এআর/এএইচ/আপ-এমও

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের