বাগেরহাটে অন্তঃসত্ত্বা তরুণীকে হত্যার দায়ে ১ জনের ফাঁসি

বাগেরহাট প্রতিনিধি
০৬ জুন ২০১৬, ২২:৫৮আপডেট : ০৬ জুন ২০১৬, ২৩:০০

বাগেরহাট বাগেরহাটে অন্তঃসত্ত্বা তরুণীকে হত্যার দায়ে মো.আজাদ খান (৪০) নামে ১ ব্যাক্তিকে  ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রেজাউল করিম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়।
দণ্ডাদেশ প্রাপ্ত মো. আজাদ খান বাগেরহাট জেলার কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গাবরখালী  এলাকার হোসেন  আলীর মেয়ে আয়না খাতুনকে (১৮) বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে আজাদ খান। একপর্যায়ে  আয়না খাতুন অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সে আজাদকে বিয়ের জন্য চাপ দিতে থাকে।

পরে আজাদ ওই তরুণীকে ২০১২ সালের ২১ ফেরুয়ারি কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে কচুয়ার চাড়াখালী এলাকার বাবুল শেখের বাড়ির বাগানে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরের দিন স্থানীয়রা ওই কিশোরীর লাশ বাগানের পাশে একটি ডোবায় ভাসতে দেখে পুলিশকে জানায়।

এঘটনায় ২২ ফেব্রুয়ারি কচুয়া থানার এএসআই  মিয়ারত হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।পরে পুলিশ এ ঘটনার মূল আসামি আজাদ খানকে আটক করে।

আলোচিত এ হত্যা মামলার তদন্ত কর্মকতা ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি আসামি আজাদ খানকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেন। মামলা চলাকালে আদালতের বিচারক দুইজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই দণ্ডাদেশ প্রদান করেন।

আরও পড়ুন: নাটোরে সুনীল হত্যা : আটক সবুজকে কোর্টে চালান, ৬ সদস্য বিশিষ্ট তদন্ত মনিটরিং টিম গঠন

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের