সাতক্ষীরায় রাধা-কৃষ্ণের দুটি যুগল মূর্তি উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
০৯ জুন ২০১৬, ২৩:১৭আপডেট : ০৯ জুন ২০১৬, ২৩:২০

সাতক্ষীরা জেলা সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকা থেকে দুটি শ্বেতপাথরের রাধা-কৃষ্ণ মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ৩৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা বিওপি সুবেদার মো. সিরাজুল গণি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে বিজিবির একটি টহল দল ভোমরা জাহাঙ্গীর মার্কেটের সামনের রাস্তা থেকে দুটি ভারতীয় শ্বেত পাথরের রাধা-কৃষ্ণ মূর্তি উদ্ধার করে।
পরবর্তীতে ব্যাটালিয়নের তত্ত্বাবধায়নে গত বুধবার মূর্তি দুটি প্রকৃত উপকরণ নির্ণয়ের জন্য সাতক্ষীরা জেলার জুয়েলারি সমিতি এবং অন্যান্য পুরোহিতদের সঙ্গে যোগাযোগ করা হয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আরমান হোসেন বলেন, মূর্তি দুটি উন্নতমানের শ্বেত পাথরের তৈরি বলে জানা গেছে। ধর্মীয় গুরুত্ব বিবেচনায় মূর্তি দুটি খুলনার প্রত্নতত্ত্ব বিভাগে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: মিতু হত্যা: গ্রেফতার শিবিরকর্মীর রিমান্ড শুনানি স্থগিত, কারাগারে প্রেরণ

/এসএনএইচ/এইচকে/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান