মিতু হত্যা: গ্রেফতার শিবিরকর্মীর রিমান্ড শুনানি স্থগিত, কারাগারে প্রেরণ

চট্টগ্রাম ব্যুরো
০৯ জুন ২০১৬, ২০:২৪আপডেট : ০৯ জুন ২০১৬, ২০:৩০

মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ড পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক হওয়া সাবেক শিবিরকর্মী আবু নছর গুন্নুকে (৪৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মহানগর হাকিম আবদুল কাদের এ আদেশ দেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মেলেন্দু বিকাশ চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে জানান, তদন্ত কর্মকর্তার করা ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি স্থগিত করে আদালত আবু নছর গুন্নুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এছাড়া নছরকে কোন তথ্য প্রমাণের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র আগামী ১২ জুন রবিবারের মধ্যে জমা দিতে আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ওই দিনই রিমান্ডের পুনঃশুনানির দিন ধার্য করা হয়েছে বলেও জানান এডিসি নির্মলেন্দু।
প্রসঙ্গত, গতকাল বুধবার (৮ জুন) সকালে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ থেকে আবু নছরকে গ্রেফতার করা হয়। আবু নছরের বাড়ি হাটহাজারী উপজেলার পশ্চিম ফরহাদাবাদ গ্রামে। তিনি স্থানীয় মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি একসময় ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
এর আগে, আবু নছরকে আটকের পর সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও তদন্ত) দেবাশীষ ভট্টাচার্য জানিয়েছিলেন, মিতু হত্যাকাণ্ডের ঘটনায় পাওয়া কিছু তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। নছর সীতাকুণ্ড থানায় অপহরণসহ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামিও বলে জানিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, গত রবিবার (৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতুকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে এ ঘটনায় অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন বাবুল আক্তার।

/এমও /এএইচ/

আরও খবর পড়ুন-

শ্যামল কান্তি ভক্ত নারায়ণগঞ্জের বাসাতেই ফিরেছেন শ্যামল কান্তি

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ আরও এগোলো
প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ আরও এগোলো
ইরানের ‘কঠোর জবাবের’ বার্তার পর ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্ত
ইরানের ‘কঠোর জবাবের’ বার্তার পর ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্ত
ব্রিটিশ ভারতের চলচ্চিত্র অগ্রদূতের ভগ্নপ্রায় জন্মভিটায়
এক যাযাবরের ডায়েরি থেকেব্রিটিশ ভারতের চলচ্চিত্র অগ্রদূতের ভগ্নপ্রায় জন্মভিটায়
অনিয়মের বিরুদ্ধে অভিযোগ করে পেতে পারেন অর্থ, জেনে নিন কীভাবে
অনিয়মের বিরুদ্ধে অভিযোগ করে পেতে পারেন অর্থ, জেনে নিন কীভাবে
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে