বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের দুই কর্মীসহ ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার ৯টি থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে ১০ জন নিয়মিত মামলার আসামি রয়েছে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ৯টি থানায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের দুই কর্মীসহ ৫৮ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ১০ জন নিয়মিত মামলার আসামি এবং ৬ জনকে মাদকসহ আটক করা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
/এএইচ/
আরও খবর পড়ুন-








