মির্জাপুরে নৌকায় ভোট দেওয়ায় ‘একঘরে’ করে রাখার অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি
১১ জুন ২০১৬, ০১:২০আপডেট : ১১ জুন ২০১৬, ১১:৪৯

টাঙ্গাইল সদ্য শেষ হওয়া ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ায় পাঁচ পরিবারকে সামাজিকভাবে ‘একঘরে’ করে রাখার অভিযোগ উঠেছে। শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন ওয়ার্শি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মাহাবুব আলম মল্লিক।

লিখিত তিনি অভিযোগ করে বলেন, গত ২৮ মে পঞ্চম ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ উপজেলার ওয়ার্শি ইউনিয়নে আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয় এবং নির্বাচনে জয়লাভ করেন। অন্যদিকে,  আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল্লাহেল শাফি পরাজিত হন।

গত ৫ জুন কাওয়ালজানী গ্রামের একটি মসজিদ উন্নয়নের কথা বলে সামাজিক বৈঠক আহ্বান করেন পরাজিত চেয়ারম্যান প্রার্থী শাফি। বৈঠকে নির্বাচনে আমার পক্ষে কাজ করায় পাঁচটি পরিবারের বিরুদ্ধে অভিযোগ আনেন। এরই প্রেক্ষিতে জহিরুল, দারগ আলী, আলমগীর, আবুল হোসেন আফজাল ও সেলিমের পরিবারকে একঘরে করে রাখার ঘোষণা দেন। একঘরে করে রাখা পরিবারগুলো এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেন মাহবুব আলম মল্লিক।

সাংবাদিক সম্মেলনে ওই পাঁচ পরিবাবারের সদস্যরা ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোশারফ হোসেন মনি, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, ওয়ার্শী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন প্রমুখ।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি