খানজাহান আলী বিমানবন্দর: জমি অধিগ্রহণে জটিলতা, থেমে আছে নির্মাণ কাজ

হেদায়েৎ হোসেন, খুলনা
১১ জুন ২০১৬, ১৭:৪৯আপডেট : ১১ জুন ২০১৬, ১৮:০৩

জমি অধিগ্রহণ জটিলতায় খুলনার অদূরে বাগেরহাট খানজাহান আলী (র.) বিমানবন্দর নির্মাণ কাজ থমকে আছে। শুরুতে বিমানবন্দর নির্মাণে ৯৪ একর জমি অধিগ্রহণ হলেও রানওয়ে সম্প্রসারণের জন্য নতুন করে ৫৩৬ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মাঠ পর্যায়ে দীর্ঘদিনেও ভূমি জরিপ ও অধিগ্রহণ কাজ সম্পন্ন না হওয়ায় বিমান বন্দর নির্মাণে দেরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দল নকশা খতিয়ে দেখছেন

স্থানীয় সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক বলেন, আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের জন্য দ্বিতীয় দফায় আরও ৫৩৬ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সময়ে বাগেরহাটের অন্যতম বানিজ্যিক এলাকা ফয়লা বাজারসহ গুরুত্বপূর্ণ স্থাপনা অধিগ্রহণের আওতায় ছিল। পরে ফয়লা বাজারকে অধিগ্রহণের সীমানা থেকে সরিয়ে নিতে ম্যাপে কিছুটা পরিবর্তন করা হয়েছে। তবে থোক বরাদ্দ পাওয়া সাপেক্ষে শিগগিরই জমি অধিগ্রহণের কাজ শুরু হবে বলে তিনি জানান।

বাগেরহাট জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম জানান, গত ৭ জুন ঢাকায় বিমান মন্ত্রণালয়ের বৈঠকে স্থানীয় জনগণের স্বার্থে কম ক্ষতি করে জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর শুক্রবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দল বাগেরহাটে আসেন। তারা রামপালের বিভিন্ন মৌজার জমি পরিদর্শন করেন। তিনি বলেন, নতুন করে ৫৩৬ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত হলে আগামী ২০১৬-১৭ অর্থ বছরে বরাদ্দ পাওয়া সাপেক্ষে অধিগ্রহণের কাজ শুরু হবে। তবে আগামী ৩০ জুন শেষ হতে যাওয়া ২০১৫-১৬ অর্থবছরে একটি থোক বরাদ্দ দেওয়ার কথা রয়েছে। এটি পাওয়া গেলে সীমিত আকারে জমি অধিগ্রহণের কাজ শুরু হবে। 

জানা গেছে, গত ৭ জুন বিমান মন্ত্রণালয়ের বৈঠকের পর সর্বশেষ শুক্রবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ) প্রতিনিধি দল জমি অধিগ্রহণের জন্য বাগেরহাটের রামপাল উপজেলার বিভিন্ন মৌজা পরিদর্শন করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক ও বাগেরহাট জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। প্রতিনিধি দল বিমান বন্দর নির্মাণের জন্য স্থানীয় জনসাধারণের সবচেয়ে কম ক্ষতি করে জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিমান বন্দর নির্মাণের রোড ম্যাপ অনুয়ায়ী প্রথম পর্যায়ে এখনও জমি অধিগ্রহণ না হওয়ায় প্রকল্পের চূড়ান্ত নকশা প্রণয়নের কাজ শুরু করা যায়নি।

বাগেরহাটের জেলা প্রশাসন (এলএ শাখা) সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মানের বিমান বন্দরের জন্য আগে অধিগ্রহণ করা জমির দক্ষিণে নতুন করে সন্তোষপুর মৌজা, ফয়লা বাজারের আংশিক, মিরেখালী, গোবিন্দপুর, ধলদা গ্রাম ও উত্তরে সোনাতুনিয়া গ্রাম, বামুন্ডা মৌজা, বলিয়াঘাটা নদী পর্যন্ত বিশাল জমি অধিগ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত হয়। পরে স্থানীয় জনসাধারণের মতামতের ভিত্তিতে সবচেয়ে কম ক্ষতি করে জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাগেরহাট জেলা প্রশাসনের (এলএ শাখা) সূত্রে আরও জানা গেছে, বিমানবন্দরের জন্য ৯৪ একর জমি অধিগ্রহণ হয় ১৯৯৭ সালে। গত বছর জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভায় ৫৪৪ কোটি ৭৫ লাখ টাকার প্রকল্পটি অনুমোদনের পর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করতে তা সম্প্রসারনের সিদ্ধান্ত হয়। আগের ৫ হাজার ফুট রানওয়ের বদলে ৭ হাজার ফুট লম্বা রানওয়ে ও পাশে আরও ৩ হাজার ফুট রানওয়ে নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত হয়।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, বিমান বন্দরের জমিতে গড়ে ওঠা ফয়লাহাট পুলিশ ফাঁড়ির আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মাটি ভরাটের কাজে ব্যবহৃত ট্রাক, রোলার, ব্লেড ড্রেজারগুলো মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। চুরি হয়ে গেছে মূল্যবান যন্ত্রপাতিও। আশেপাশের গ্রামের বাসিন্দারা জানান, গত ৭/৮ বছর ধরে বিমান বন্দরের জায়গা অরক্ষিত পড়ে আছে। গত বছর প্রকল্প অনুমোদনের পর একটু তোড়জোড় হলেও আবার তা ঝিমিয়ে গেছে। এখানে বিমানবন্দর দেখাশোনার জন্য কোনও অফিস বা লোকজন নেই। এখন নতুন করে আবার জমি অধিগ্রহণে এক বছরেরও বেশি সময় লাগবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উপসহকারী প্রকৌশলী তুষার কান্তি জানান, প্রস্তাবিত ৫৩৬ একর জমি অধিগ্রহণে সম্ভাব্যতা যাচাইয়ে জমির কাগজপত্র ও নকশা করা হয়েছে। চূড়ান্ত নকশা অনুমোদনের পর চলতি বছরের ডিসেম্বরে বিমান বন্দর নির্মাণ কাজ শুরুর কথা রয়েছে। নির্মাণ কাজ শেষ হবে ২০১৮ সালের জুন মাসে।

আরও পড়ুন: গোপালগঞ্জের গ্রামের বাড়িতে সমাহিত নিত্যরঞ্জন

/এফএস/টিএন/ 

আপ: এইচকে

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম