নিহত পুরোহিতের বাড়িতে বিএনপির প্রতিনিধি দল

ঝিনাইদহ প্রতিনিধি
১১ জুন ২০১৬, ২৩:০৩আপডেট : ১১ জুন ২০১৬, ২৩:০৩

ঝিনাইদহে দুর্বৃত্তদের হাতে নিহত পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীর বাড়িতে গিয়ে শোক ও সমবেদনা জানিয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল। শনিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলটি ঝিনাইদহের করাতিপাড়া গ্রামে যান। সেখানে নিহতের স্ত্রী ও দুই ছেলের সঙ্গে কথা বলেন।
নিহত পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীর বাড়িতে বিএনপির প্রতিনিধিরা সে সময় উপস্থিত লোকজনের উদ্দেশে তিনি বলেন, আমাদের দেশের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে ও শান্তিপূর্ণ সমাজকে বিভক্ত করে তোলার জন্য যে ঘটনাগুলো ঘটেছে। সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের বের করতে আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারের ব্যর্থতা লক্ষ্য করছি। আমরা মনে করি, এখানে রাষ্ট্রের নিরাপত্তা, শান্তি, অগ্রগতি ও সব সম্প্রদায়ের শান্তি-শৃঙ্খলা জড়িত। সেই কারণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সর্বদলীয় উদ্যোগ নিতে হবে।

প্রতিনিধি দলে ছিলেন বিএনপি নেতা জয়ন্ত কুমার কুণ্ডু, জন গমেজ, অমলেন্দু বিশ্বাস, জেলা নেতা আব্দুল মালেক, কামাল আজাদ পান্নুসহ অন্যান্য নেতারা।

আরও পড়তে পারেন: আমরা যুদ্ধ করতে চাই না

/জেবি/টিএন/ আপ-এমও

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী