যশোরে পুলিশের বিশেষ অভিযানে দুই জঙ্গিসহ আটক ৯২

যশোর প্রতিনিধি
১৩ জুন ২০১৬, ২০:৩০আপডেট : ১৩ জুন ২০১৬, ২০:৩৫

বিশেষ অভিযানে যশোরে দুই জঙ্গিসহ ৯২ জনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতভর অভিযানে যশোরের ৯টি থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে জামায়াত-শিবিরের ২০ জন রয়েছে।

বিশেষ অভিযান

যশোরের পুলিশ কন্ট্রোল রুম থেকে জানা যায়, রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে দুই জঙ্গি ও ২০ জামায়াত-শিবির কর্মীসহ মোট ৯২ জনকে আটক করা হয়েছে।

এরমধ্যে অভয়নগর উপজেলার সিদ্দিপাশা এলাকা থেকে পুলিশ এসএম উজ্জ্বল (৩২) এবং মোহাম্মদ আলী মুন্সি (২৫) নামে দুজনকে আটক করে।

অভয়নগর থানার ওসি শেখ মো. নাসিরউদ্দিন জানান, আটক উজ্জ্বল ও মোহাম্মদ আলী জঙ্গি সংগঠন হিজবুত তাহরির আল্লাহর দল নামক সংগঠনের সক্রিয় সদস্য। রবিবার রাতে তারা অভয়নগর উপজেলার সিদ্দিপাশা আহমদিয়া দাখিল মাদ্রাসায় সরকারবিরোধী বৈঠক করছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের আটক এবং সেখান থেকে সরকারবিরোধী কিছু লিফলেট উদ্ধার করে।

আটক উজ্জ্বল ও মোহাম্মদ আলী সিদ্দিপাশা গ্রামের যথাক্রমে ইমান আলী এবং মাহতাব মুন্সির ছেলে।

/জেবি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের