কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ইমরান হোসেন নামে এক জঙ্গি সদস্য ও ৩ জামায়াত কর্মীসহ ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার কুষ্টিয়া পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।
পুলিশ জানায়, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা, মিরপুর, ভেড়ামারা ও দৌলতপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৬ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জঙ্গি সদস্য ইমরান হোসেন শহরের বড় বাজার এলাকার নওশের আলীর ছেলে।
কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে এখন পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে ২৭১ জনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: ‘আইএস থাকলে আপনাদের ওখানে আছে’
/এমও/এএইচ/








