যুক্তরাষ্ট্র-ইইউ’র প্রতি শেখ সেলিম

‘আইএস থাকলে আপনাদের ওখানে আছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০১৬, ১৪:৫৭আপডেট : ১৪ জুন ২০১৬, ১৫:০২

সংসদে শেখ সেলিম বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপের বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নাম উল্লেখ করে তিনি বলেন, ‘সংসদে দাঁড়িয়ে স্পষ্ট করে বলে দিচ্ছি। আমাদের নিয়ে আর চিন্তা করবেন না। আপনাদের নিজেদের সমস্যার সমাধান আপনারা করুন। এদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের ১৬ কোটি মানুষ সমাধান করবে।’ আন্তর্জাতিক কোনও জঙ্গি সংগঠনের অস্তিত্ব বাংলাদেশে নেই বলেও উল্লেখ করেন তিনি।
জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৬-১৭ বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে শেখ সেলিম বলেন, ‘আমাদের এখানে কোনও আইএস নেই। কোনও জঙ্গি বা আলকায়দা নেই। যদি থেকে থাকে আপনাদের ওখানে আছে। দেখেন না টুইন টাওয়ারে আল কায়দায় মেরেছে। এখন আইএসও ‍মারছে। অভ্যন্তরীণ ব্যাপারে কোনও হস্তক্ষেপ আপনানা করবেন না। ১৯৭১ সালে আমাদের নিয়ে আপনারা বহু চিন্তা করেছেন। ৭১ আপনারা যা করেছেন যার জন্য আপনারা এখনো ক্ষমা চাননি। ওই পাকিস্তানি সরকার ও তাদের দোসর যারা গণহত্যা করেছে তাদের আপনারা সমর্থন করেছেন। আপনাদেরটা আপনারা করেন। আমরা ‍আমাদেরটা দেখবো। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা সন্ত্রাস জঙ্গিবাদ চিরতরে বন্ধ করেছি। শেখ হাসিনা জিরো টলারেন্স দেখিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ কঠোরহস্তে দমন করছেন।’
শেখ সেলিম আরও বলেন, 'যারা মুক্তিযুদ্ধের সময় নারী-শিশু হত্যা করেছে, মানবতাবিরোধী অপরাধ করেছে সেই জামায়াতে ইসলামীকে বাঁচানোর জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশকে চাপ দিচ্ছে। বিদেশি শক্তির টেলিফোন উপেক্ষা করে যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করছেন। বিচার কার্যকর না করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রধানমন্ত্রীকে ফোন করেছেন। জাতিসংঘের মহাসচিবও ফোন করেছেন। আমাদের কোনও বিষয় নিয়ে আপনাদের কোনও সুপারিশ করার দরকার নেই। আপনারা আপনাদের দিকে তাকান। আপনাদের ওখানে এখন কী হচ্ছে। গত পরশুও আপনাদের ওখানে জঙ্গি আইএসআই মিলে ৫০ জন লোককে একসঙ্গে হত্যা করেছে। কথা নাই বার্তা নাই বলছেন এখানে আইএসআই থাকতে পারে। স্টেট ডিপার্টমেন্ট বলছে, ইউরোপীয় ইউনিয়ন বলছে। কই ফ্রান্সের প্যারিসে এত লোক মারা গেল, বেলজিয়ামে মারা গেল। এগুলো আপনারা দেখেন না? এখন আমেরিকায় হত্যার বিষয়ে আইএসআই স্বীকার করছে। আর আমাদের এখানে আইএসআই’র গন্ধ পান।’
তিনি আরও বলেন, ‘আমার ভাগ্নি ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার টিউলিপকে তো হত্যার হুমকি দিয়েছে। কই আপনারা তাদের ধরছেন? তাদের ধরার ব্যবস্থা করেন।’

আরও পড়ুন- 

গণবাহিনী আ.লীগের নেতা-কর্মীদের হত্যা না করলে দেশে দুর্দিন আসতো না: ফিরোজ রশীদ

ট্যানারি শিল্প স্থানান্তরে বারবার তাগিদ দেওয়া হচ্ছে‍: সংসদে শিল্পমন্ত্রী


/ইএইচএস/এফএস/





সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম