বাগেরহাট সদরের ১২ সরকারি অফিস দুর্নীতি মুক্ত ঘোষণা

বাগেরহাট প্রতিনিধি
১৪ জুন ২০১৬, ১৯:৪৫আপডেট : ১৪ জুন ২০১৬, ১৯:৪৫

বাগেরহাট বাগেরহাট সদর উপজেলা প্রশাসনের ১২টি সরকারি দফতরকে দুর্নীতি মুক্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ নজরুল ইসলাম এই ঘোষণা দেন।

ইউএনও বলেন, উপজেলা প্রশাসনের সব সরকারি দফতরকে দুর্নীতি মুক্ত করতে কৌশলপত্র প্রণয়ন করা হয়েছে। এরই মধ্যে উপজেলার ১৩টি সরকারি দফতরের মধ্যে ভূমি অফিস ছাড়া ১২টি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতি না করার শপথ নিয়েছেন। বাকি একটি অফিসও অচিরে দুর্নীতি মুক্ত করা হবে। এর মাধ্যমে জনগণের জন্য সন্তোষজনক সেবা সহজলভ্য করা সম্ভব হবে বলেও আশাবাদ জানান তিনি।

মতবিনিময় সভায় বাগেরহাট সদর উপজেলা শিক্ষা, সমবায়, মৎস্য, কৃষিসহ ১২টি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:
ধর্ষণ থেকে ‘যৌন সংসর্গ’: তনু হত্যার তদন্ত কোন পথে

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী