যশোর সদর উপজেলার সিরাজসিংহা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন ওই গ্রামের আকবর বিশ্বাসের ছেলে তোরাব আলী (৩৬) ও মেয়ে সাবিনা খাতুন (৩০)।
হাসপাতাল সূত্রে জানা যায়, বাড়ির উঠানের বিদ্যুতের তারে শুকাতে দেওয়া কাপড় আনতে গিয়ে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন সাবিনা। তাকে রক্ষা করতে গেলে তার ভাই তোরাব আলীও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করে।
আরও পড়তে পারেন: যানজটে বাড়ছে মুমূর্ষু রোগীর মৃত্যুঝুঁকি
/এনএস/এমএনএইচ/








