ঝিনাইদহের কালীগঞ্জের ৯ টি ইউনিয়নের ৮১ জন সাধারণ সদস্য ও ২৭ সংরক্ষিত আসনের মহিলা সদস্যের শপথ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা এই শপথ বাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু।
অনুষ্ঠানে ১নং সুন্দরপুর-দুর্গাপুর, ২ নং জামাল, ৩ নং কোলা, ৪ নং নিয়ামতপুর, ৬ নং ত্রিলোচনপুর ইউপি, ৮ নং মালিয়াট, ৯ নং বারোবাজার, ১০ নং কাষ্টভাঙ্গা ও ১১ নং রাখালগাছি ইউনিয়ন পরিষদের ১০৮ জন ইউপি সদস্য শপথ নেন।
উল্লেখ্য কালীগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়নের মধ্যে সিমলা-রোকনপুর ও রায়গ্রাম ইউপিতে সীমানা জটিলতার কারণে নির্বাচন হয়নি। ৩য় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাকি ৯ টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এসব ইউনিয়নের নব নির্বাচিত ইউপি সদস্যরা মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেন।
আরও পড়তে পারেন: যানজটে বাড়ছে মুমূর্ষু রোগীর মৃত্যুঝুঁকি
/এনএস/এমএনএইচ/








