জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মেহেরপুর জেলায় ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার তিনটি থানা এলাকা থেকে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের কন্ট্রোল রুম জানায়, আটক ব্যক্তিদের মধ্যে জিআর মামলার আসামি ৩ জন, সিআর মামলার আসামি ৫ জন, নিয়মিত মামলার আসামি ১ জন এবং অন্যান্য মামলার আসামি ৪ জন।
এছাড়া গত ১৪ জুন আটক করা হয় ২৭ জন। এ নিয়ে গত সাত দিনে মেহেরপুর জেলায় দুই জেএমবি সদস্যসহ মোট ১৩৬ জনকে আটক করা হয়েছে।
পুলিশ সুপার হামিদুল আলম জানান, চলমান অভিযানে জেএমবি’র তালিকাভুক্ত সন্ত্রাসী, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের গ্রেফতার করা হচ্ছে।
/এসএনএইচ/টিএন/আপ-এনএস/
আরও পড়ুন-
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলা: ছয়জনের মৃত্যুদণ্ড বহাল, সাতজনের যাবজ্জীবন








