ঝিনাইদহে এবার পুরোহিতকে হত্যার হুমকি

ঝিনাইদহ প্রতিনিধি
১৮ জুন ২০১৬, ১১:৪৮আপডেট : ১৮ জুন ২০১৬, ১৩:১১

হুমকি

ঝিনাইদহের কালীগঞ্জের রাধা গোপিনাথ মন্দিরের পুরোহিত সেবা নন্দ দাসকে এবার মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা। হুমকি পাওয়ার পর মন্দির ছেড়ে আত্মগোপনে আছেন ওই পুরোহিত। ঘটনার সত্যতা স্বীকার করেছেন মন্দিরের সেবক পূর্ণিমা বারই।

চলতি মাসের প্রথম দিকে ঝিনাইদহ সদর উপজেলার করাতিপাড়া গ্রামের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী হত্যার পর থেকে জেলার বিভিন্ন মন্দিরের পুরোহিরা আতঙ্কে রয়েছেন। এ ঘটনার কিছু দিন পরই কালীগঞ্জের রাধা গোপিনাথ মন্দিরের এ পুরোহিতকে হত্যার হুমকি দেওয়া হলো।

মন্দিরের সেবক পূর্ণিমা বারই জানান, তিনি দীর্ঘদিন ধরে এই মন্দিরে পুরোহিত হিসেবে পুজা করে আসছিলেন। সম্প্রতি তাকে মোবাইল ফোনে কে বার কারা হত্যার হুমকি দিয়েছে। যে কারণে তিনি আর মন্দিরে আসছেন না। কোথায় গেছেন তাও বলতে পারেননি তিনি।

সুর্বণসারা ক্যাম্পের এসআই এসএম আক্তার হোসেন জানান, পুরোহিতকে হত্যার হুমকি দেওয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না। তাছাড়া তার কাছে কেউ কোনও অভিযোগও করেনি। বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখবেন।

আরও পড়ুন: কুষ্টিয়ায় মন্দিরের সেবায়েতকে হত্যার হুমকি

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম