কুষ্টিয়ায় মন্দিরের সেবায়েতকে হত্যার হুমকি

কুষ্টিয়া প্রতিনিধি:
১৮ জুন ২০১৬, ০৭:০৫আপডেট : ১৮ জুন ২০১৬, ০৭:০৯

কুষ্টিয়া এবার কুষ্টিয়ায় নব কুমার ঘোষ মন্দিরের সেবায়েতকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা আড়াইটার দিকে শহরের থানাপাড়ার ঠাকুর অনুকূল চন্দ্রের অনুসারীদের ধর্মস্থান মন্দিরের সেবায়েত নব কুমার ঘোষকে এ হুমকি দেওয়া হয়। প্রাণনাশের হুমকি পেয়ে সেবায়েত ও তার পরিবারের সদস্যরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন।
সেবায়েত নব কুমার ঘোষ সাংবাদিকদের জানান, দুপুর আড়াইটার দিকে তার মুঠোফোনে অপরিচিত একটি নম্বর থেকে কল আসে। ফোন ধরার পর দুর্বৃত্তরা হুমকি দিয়ে বলেন, ‘আমরা তোকে খুঁজছি, তোকে দরকার, তোকে দেখে নেবো। সন্ধ্যার পর তোর সঙ্গে দেখা হবে।’
আরও পড়তে পারেন: রংপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা, ৪ দিন পর লাশ উদ্ধার
হুমকি পেয়ে নব কুমার তাৎক্ষণিক বিষয়টি ওই মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ঘোষকে জানান। এ বিষয়ে মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ঘোষ বলেন, সেবায়েতকে হুমকি দেওয়া হয়েছে বলে শুনেছি। বিষয়টি নেতাদের জানানো হয়েছে। পুলিশ ও র‌্যাবকে অবহিত করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী ওই সেবায়েতের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে।
বিপত্নীক নবকুমার ঘোষ ওই মন্দিরের পাশেই ছোট ছেলে ও পুত্রবধূকে নিয়ে বসবাস করেন। তিনি দীর্ঘ ২৭ বছর ধরে ওই মন্দিরে সেবায়েতের দায়িত্ব পালন করে আসছেন। এর আগে কখনও সমস্যায় পড়েননি। তবে ফোনে প্রাণনাশের হুমকি পাওয়ার পর থেকে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।
কুষ্টিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী জানান, এরকম অভিযোগ পাওয়ার পর সেখানে কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাব উদ্দিন চৌধুরীকে পাঠানো হয়েছিলো। যে নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল সেই নম্বরে কথা বলা হয়েছে। কিন্তু হুমকির   বিষয়টি অস্বীকার করা হয়েছে।

আরও পড়তে পারেন: স্বাক্ষর করেছেন ১০ হাজার নারী আলেমও
 
 /এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী