পুলিশের অভিযানে জেএমবি সদস্যসহ আটক ৩৭

সাতক্ষীরা প্রতিনিধি
১৮ জুন ২০১৬, ১৩:৩৯আপডেট : ১৮ জুন ২০১৬, ১৩:৪০

বিশেষ অভিযান

পুলিশের চলমান অভিযানে সাতক্ষীরায় এক জেএমবি সদস্যসহ ৩৭ জনকে আটক করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার ৮টি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত জেএমবি সদস্যের নাম মনোয়ার হোসেন উজ্বল। তিনি শহরের ইটাগাছা এলাকার মনির উদ্দীনের ছেলে।

সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়ায় ৬ জন, তালায় ৪ জন, কালীগঞ্জে ৫ জন, শ্যামনগরে ২ জন, আশাশুনিতে ৫ জন, দেবহাটায় ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের নামে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।

তিনি আরও জানান, আটক জেএমবি সদস্য মনোয়ার হোসেন উজ্জ্বল ২০০৫ সালে জেএমবি সম্পৃক্ততায় গ্রেফতার হয়েছিলেন। বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন। 

গত ৯ দিনে জেলায় পুলিশের অভিযানে মোট ৪১৮ জনকে আটক করা হয়েছে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম