বেনাপোলে অস্ত্র ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি
১৮ জুন ২০১৬, ২০:৪১আপডেট : ১৮ জুন ২০১৬, ২০:৫৬

বেনাপোল কাস্টম হাউস বেনাপোল বন্দর থানার সীমান্ত এলাকা থেকে আক্তারুজ্জামান ওরফে বার্তাকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। তিনি অস্ত্র, বিস্ফোরক, চোরাচালান ও চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার পলাতক আসামি। তিনি বেনাপোলের বালুণ্ডা গ্রামের বাসিন্দা। শুক্রবার রাতে বেনাপোল সীমান্তের পুটখালী গ্রাম থেকে বন্দর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন দুর্ধর্ষ সন্ত্রাসী বার্তা পুটখালি স্কুলে তার সহযোগীদের নিয়ে বৈঠক করছে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে সকলে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও বার্তাকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে বন্দর থানায় ত্রাস সৃষ্টি, অস্ত্র ও  বিস্ফোরকসহ  বিভিন্ন মামলা রয়েছে। এতদিন সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল বলে জানায় পুলিশ।
বেনাপোল বন্দরথানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক বার্তাকে শনিবার সাড়ে ১২টার সময় যশোর আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

/জেবি/এইচকে/আপ-এনএস/

আরও পড়ুন: ১৫ মিনিটের ট্রাফিক পুলিশ শামীম ওসমান!

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম