বিএসএফের স্পিডবোটের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত কৃষি জমি

বেনাপোল প্রতিনিধি
১৯ জুন ২০১৬, ১১:২৩আপডেট : ১৯ জুন ২০১৬, ১১:৪৩

বিএসএফ বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত এলাকায় বাংলাদেশ অংশের ইছামতি নদীতে বিএসএফের স্পিডবোটের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি জমি।
বাংলাদেশ ভূখণ্ডের অংশে বেপরোয়া স্পিডবোট চালানোর কারণে  ইছামতি নদীর পাড় ভেঙে বিলীনের পথে শত শত বিঘা কৃষি জমি।
এ বিষয়ে বেনাপোল পুটখালী বিজিবি ক্যাম্প কমান্ডার সামসুল হক বলেন, নদী সুরক্ষা বিষয়টি দুদেশের নদী কমিশনের। তবে বিএসএফ এপারে আসে এটা ঠিক নয়। সীমান্তে বিজিবি টহল রয়েছে। কৃষকদের অভিযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
পুটখালীর গ্রামের সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী জানান, ভারতীয় স্পিডবোট বাংলাদেশি ভূখণ্ড দিয়ে খুব দ্রুত বেগে যায় এতে নদীর পার ভেঙে যাচ্ছে। নদীর বুকে হারিয়ে যাচ্ছে বহু কৃষি জমি। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক।
পুটখালী গ্রামের গৃহবধূ সালমা বেগম জানান, ইছামতি নদীর পুটখালী অংশে গোসলের সময় স্পিডবোট যায় গায়ের পাশ দিয়ে। খুব ভয় লাগে। অনেকবার বলার পরও কোনও কথা শুনে না তারা।

জানা গেছে, চোরাচালানা, পাচার রোধ ও নিরাপত্তার নামে বিএসএফ সদস্যরা সীমান্ত এলাকায় বেপরোয়া গতিতে চালাচ্ছেন স্পিডবোট। বেনাপোলের পুটখালী সীমান্তের ওপারে ভারতের বর্ণবাড়িয়া সীমান্তের বিএসএফ সদস্যরা পাচার রোধে নদীতে রাতদিন এই টহল দিচ্ছেন।

/এনএস/এসটি/

আরও পড়ুন: লিবিয়ায় আগুনে পুড়ে ৩ বাংলাদেশির মৃত্যু

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী