লিবিয়ায় আগুনে পুড়ে ৩ বাংলাদেশির মৃত্যু

বিদেশ ডেস্ক
১৯ জুন ২০১৬, ০১:৫৩আপডেট : ১৯ জুন ২০১৬, ১০:০২

লিবিয়ায় গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন।  বৃহস্পতিবার দেশটির আল-জাওয়াইয়া শহরের অদূরে মুক্রুত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লিবিয়ায় বাংলাদেশ মিশনের একজন কর্মকর্তা বার্তা সংস্থা ইউএনবিকে এ খবর নিশ্চিত করেছেন।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (লেবার) হিসেবে নিয়োজিত আছেন আশরাফুল ইসলাম। তিনি জানান, তারা নিহতদের মৃতদেহ দেশে ফিরিয়ে আনার অনুমতির অপেক্ষায় রয়েছেন।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

নিহতরা হলেন-পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিঠখালী গ্রামের মোস্তফা কামাল (৩২), পাথরঘাটা উপজেলার চরদোয়ানি ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের বেল্লাল ও হানিফ। মোস্তফা কামাল মঠবাড়িয়া পৌর শহরের ৩নং ওয়ার্ডের দক্ষিণ মিঠাখালী এলাকার ওয়াজেদ আলী হাওলাদারের ছেলে। আহত দু’জন হচ্ছেন পিরোজপুরের দুলাল এবং বরগুনার চুন্নু।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, ওই শ্রমিকরা ইফতার তৈরির জন্য গ্যাসের চুলা জ্বালানোর চেষ্টা করা মাত্র সিলিণ্ডারে বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তের মধ্যেই ঘরে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে একই ঘরে থাকা বেল্লাল হোসেন, চুন্নু মিয়া, মোস্তফা, দুলাল ও হানিফের শরীর আগুনে ঝলসে যায়।

স্থানীয় অন্য শ্রমিকরা এসে তাদের উদ্ধার করে আল-জাওয়াইয়া সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যান। সেখানে রোগীদের অবস্থার অবনতি হলে দ্রুত ত্রিপলী হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়।

/এমপি/ এমএসএম/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের