নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের গলিত লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
২৬ জুন ২০১৬, ১১:৩৭আপডেট : ২৬ জুন ২০১৬, ১১:৩৭

ঝিনাইদহ ঝিনাইদহের কালীগঞ্জ থেকে নিখোঁজের পাঁচদিন পর খোকন কুমার দাস (৩৮) নামে এক ইজিবাইক চালকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোল্লাকোয়া গ্রামে একটি আখক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত খোকন কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামের শ্যামা পদ দাসের ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, লাশটি ৫ দিন আগে নিখোঁজ হওয়া ইজিবাইক চালক খোকন দাসের। সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের বেজপাড়া ওয়ার্ডের মেম্বর সুদেব দাস লাশটি খোকন দাসের বলে শনাক্ত করেছেন।

ওসি আরও জানান, মাঠের মধ্যে পড়ে থাকা লাশের মুখ বাধা ছিল। সম্ভবত ৩/৪ দিন আগে তাকে হত্যা করা হয়েছে। যার কারণে লাশটি পঁচে গলে গেছে। ইজিবাইক ছিনতাই করার জন্য তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

উল্লেখ্য, গত ২২ জুন দুপুর থেকে নিখোঁজ হন ইজিবাইক চালক খোকন দাস। এরপর থেকে পরিবারের সদস্যরা তাকে খুঁজে পাচ্ছিল না। মোবাইল ফোনও বন্ধ ছিল। পরিবারের সদস্যরা খোকনের নিখোঁজের বিষয়টি থানা পুলিশকে অবহিত করে।

এদিকে, নিখোঁজ ইজিবাইক চালকের লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কোটচাঁদপুর সার্কেল এএসপি আলী আযম খান।

আরও পড়ুন:
রোজায় ১৮ জেলায় পৌঁছায়নি টিসিবি’র পণ্য, প্রধান বাধা পরিবহন খরচ

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের