পুলিশের পোশাক, অস্ত্র ও মাদকসহ আটক ৩

ঝিনাইদহ প্রতিনিধি
২৮ জুন ২০১৬, ০২:০৪আপডেট : ২৮ জুন ২০১৬, ০২:০৪

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়া থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, ফেনসিডিল, ইয়াবা, বিদেশি মদ, নগদ এক লাখ ১৯ হাজার টাকা ও পুলিশের পোশাকসহ তিনজনকে আটক করেছে র‌্যাব।
তিনজনকে আটক করেছে র‌্যাব আটককৃতরা হলো- কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়া গ্রামের পৌর কাউন্সিলর রেজাউল পাঠান (৪০), কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রামের মিলন হোসেন (৩৮) ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কন্দবপুর গ্রামের নাটু মল্লিক (৩৪)।
ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মনির আহমেদ জানান, সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুরের আদর্শপাড়ায় অভিযান চালানো হয়। অভিযানে ১টি রিভলবার, ৪০ রাউন্ড গুলি, বিদেশি মদ, ইয়াবা, ফেনসিডিল, ৫টি হাঁসুয়া, একটি চা চাইনিজ কুড়াল, দুটি ইয়ারগানের বাট, নগদ ১ লাখ ১৯ হাজার টাকা ও পুলিশের পোশাক উদ্ধার করা হয়। এসময় পৌর কাউন্সিলর রেজাউল পাঠানসহ তিনজনকে আটক করা হয়।

র‌্যাব জানায়, আটককৃতরা অস্ত্র দিয়ে এলাকায় ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করতো। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে কোটচাঁদপুর থানায় সোপর্দ করা হবে।

আরও পড়ুন: বিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

/জেবি/আপ-এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম