সাতক্ষীরায় শিশু ফাহিম হত্যা: ইসরাফিলের মা ও ভাই ২ দিনের রিমান্ডে

সাতক্ষীরা প্রতিনিধি
২৯ জুন ২০১৬, ২২:২৪আপডেট : ২৯ জুন ২০১৬, ২৩:২৩


সাতক্ষীরার কুশখালীতে এক কেজি গরুর মাংস কুকুর নিয়ে যাওয়ায় শিশু ফাহিমকে হত্যার ঘটনায় রিমান্ডে সফুরা বেগম ও তার ছেলে ইব্রাহিমকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করার পর, বুধবার কারাগারে থাকা সফুরা বেগম ও তার ছেলে ইব্রাহিমকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করার কথা থাকলেও, রিমান্ডের প্রথম দিনে বিশেষ কারণে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল কালাম।
এর আগে, মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মহিবুল হাসানের আদালতে শুনানি শেষে দুই দিনের রিমান্ড আদেশ দেন। চাঞ্চল্যকর শিশু ফাহিম হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল কালাম এর উপস্থিতিতে এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

মাতক্ষীরার কুশখালীতে নিহত শিশু ফাহিম
তিনি জানান, এমামলার অন্যতম আসামি ইসরাফিল হোসেনকে যেহেতু আগে থেকেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে এ কারণে আদালত তাকে বাদ দিয়ে তার মা সফুরা বেগম ও ভাই ইব্রাহিম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে।

তিনি বলেন, আলোচিত এই মামলার ১৬৪ ধারার জবানবন্দিতে ইসরাফিলের স্ত্রী তামান্না খাতুন আগে থেকেই সবকিছুই স্বীকার করেছেন। এখন এই দুই জনের জিজ্ঞাসাবাদ শেষে অচিরেই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।

এদিকে নিহত ফাহিমের খালা শামসুন নাহার তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল কালামের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ করে বলেন, তাদের কাছ থেকে চাপ দিয়ে দু’বার টাকা নেওয়া হয়েছে এবং আসামি পক্ষের কাছ থেকে টাকা নিয়ে মামলা রফা করার চেষ্টা করা হয়েছে। তদন্তের প্রয়োজনের কথা বলে দুই দফায় মোট আট হাজার টাকা নেওয়া হয়েছে বলে জানান এই নারী।

এ বিষয়ে এসআই আবুল কালামের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করেন। এ বিষয়ে জেলার পুলিশ চৌধুরী মঞ্জুরুল কবিরের দৃষ্টি আকর্ষণ করা হলে, প্রেসক্লাবে আলাপকালে তিনি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।  

উল্লেখ্য, দু’দিন নিখোঁজ থাকার পর ১৫ জুন সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্তলগ্ন একটি পাটক্ষেতের মধ্য থেকে স্থানীয়দের খবরের ভিত্তিতে শিশু ফাহিম (৮) এর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এঘটনায় নিহতের চাচা মো. সিদ্দিক বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরপরই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল কালাম তিনজনকে আটক করেন। এরপর তাদের সাত দিনের রিমা- চেয়ে আবেদন করার পর মঙ্গলবার শুনানি শেষে ধৃত সফুরা বেগম ও তার ছেলে ইব্রাহিম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছে।

আরও পড়ুন: সাতক্ষীরার কুশখালি সীমান্তে শিশুর লাশ উদ্ধার

আরও পড়ুন: মাংস নিলো কুকুর, তাই শিশুকে হত্যা, গ্রেফতার ৪

আরও পড়ুন: ‘বাঁচতে চাওয়ায় মুখে ঢুকিয়ে দেওয়া হয় মাটি’

/এইচকে/আপ-এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম