ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
০২ জুলাই ২০১৬, ১০:২৬আপডেট : ০২ জুলাই ২০১৬, ১০:২৬

ঝিনাইদহে বন্দুকযুদ্ধ, অস্ত্র উদ্ধার ঝিনাইদহ সদর উপজেলার পোড়হাটি ইউনিয়নের আড়ুয়াকান্দি কবর স্থান এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি, বোমা উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোর রাত ৩ টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান,  শনিবার রাতে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে পুলিশের একটি গাড়ি টহল দিচ্ছিল।

রাত আড়াইটার দিকে গাড়িটি ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে আড়ুয়াকান্দি কবর স্থান এলাকায় পৌঁছালে দুবৃর্ত্তরা গাড়িটিকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে প্রায় ২০ মিনিট বন্দুকযুদ্ধ হয়। এক পর্যায়ে অপর দিক থেকে কোনও সাড়া শব্দ না পাওয়ায় পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় ঘটনাস্থল থেকে একটি লাশ উদ্ধার করে এবং ১টি দেশীয় পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৫টি বোমা, ২টি ছোরা, ১টি চাপাতি ও ২টি হাসুয়া উদ্ধার করে।

এ বন্দুকযুদ্ধে আহত পুলিশের দুই সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য শুক্রবার ভোররাতে সদর উপজেলার তেতুলবাড়ীয়া এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সদর উপজেলার বদনপুর গ্রামের শহীদ আল মাহমুদ (২৪) ও কুষ্টিয়ার আনিসুর রহমান (২৫) নামের দুই শিবিরকর্মী নিহত হয়।

আরও পড়ুন- 

এবার সাতক্ষীরায় পুরোহিতকে কুপিয়ে হত্যার চেষ্টা

গুলশানে জঙ্গিদের বিরুদ্ধে কমান্ডো অভিযান শুরু, উদ্ধার ১
যেভাবে মাটিতে লুটিয়ে পড়েন রবিউল ও সালাহউদ্দিন

গুলশানে ২৪ জনকে হত্যার দাবি আইএসের

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম