কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সীমান্তের ১৫২/৭ (এস) পিলার সংলগ্ন নো-ম্যান্স ল্যান্ডে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ মহিষকুণ্ডি কোম্পানি কমান্ডার সুবেদার নজরুল ইসলাম এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার ৪৩ বিএসএফ কমান্ডেন্ট অধীনস্থ মেঘনা বিএসএফ ক্যাম্পের অধিনায়ক ইন্সপেক্টর তাজজিৎ মালিক।
সকাল ১০টা থেকে শুরু হয়ে আধাঘণ্টা পর্যন্ত চলা এ পতাকা বৈঠকে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান বন্ধ, সীমান্তে বাংলাদেশিদের দেখামাত্র গুলি না করা ও কাঁটা-তারের বেড়া রক্ষণাবেক্ষণসহ সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পতাকা বৈঠক চলাকালে উভয় সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়।
আরও পড়ুন: গোয়েন্দা বিভাগ থেকে অযোগ্যদের বাদ দিন: এরশাদ
/এআর/








