সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

সাতক্ষীরা প্রতিনিধি
১১ জুলাই ২০১৬, ২০:৪৩আপডেট : ১১ জুলাই ২০১৬, ২০:৪৫

বন্দুকযুদ্ধ সাতক্ষীরায় আবারও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাহাঙ্গীর আলম (২০) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ ১৪৫ পিস ইয়াবা ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
রবিবার রাত সোয়া ১টার দিকে সাতক্ষীরা শহরের রসুলপুর হাজীরবেড় এলাকার গফুর সরদারের আম বাগানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী সাতক্ষীরা শহরের রসুলপুর মধুমোল্লার ডাঙ্গি গ্রামের মফিজুল ইসলাম সরদারের ছেলে।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রাত সোয়া ১টার দিকে রসুলপুর হাজীরবেড় এলাকার গফুর সরদারের আম বাগানে অভিযান চালান। সদর থানার এসআই রাকিব হোসেন ও এএসআই দেলোয়ার হোসেন অভিযানে নেতৃত্ব দেন। এ সময় মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর আক্রমণ করে এবং কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে জাহাঙ্গীর আলম নামে একজন গুলিবিদ্ধ হয়।

তিনি আরও বলেন, গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ীকে পুলিশ প্রহরায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: বগুড়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

/এসএনএইচ/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম