পুলিশের সঙ্গে সংঘর্ষে ২ অস্ত্র ব্যবসায়ী গুলিবিদ্ধ

সাতক্ষীরা প্রতিনিধি
১৩ জুলাই ২০১৬, ১৩:৪৯আপডেট : ১৩ জুলাই ২০১৬, ১৩:৫১

বন্দুকযুদ্ধ সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পুলিশের সাথে সংঘর্ষে দুই অস্ত্র ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি রিভলবার ও দুইটি ককটেল উদ্ধার করেছে।
মঙ্গলবার (১২ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের একড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অস্ত্র ব্যবসায়ীরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ঘরছালা গ্রামের মৃত শওকত আলী মোল্লার ছেলে রমজান আলী মোল্লা (৩৩) ও কলারোয়া থানাধীন মাদরা গ্রামের শুকুর আলী সরদারের ছেলে মফিজুল ইসলাম (২৬)।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, রাতে একড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অবৈধ অস্ত্র বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানার এসআই পিন্টু লাল দাস ও এএসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে অতর্কিতভাবে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়।

এ সময় অস্ত্র ব্যবসায়ীদের ছোড়া বোমার আঘাতে দুই পুলিশ সদস্য আহত হলে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এতে দুই অস্ত্র ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি রিভলবার, দু’টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ।

গুলিবিদ্ধ অস্ত্র ব্যবসায়ীদের পুলিশ প্রহরায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

/এইচকে/

আরও পড়ুন: মাদ্রাসা থেকে প্রাইভেট ইউনিভার্সিটি: ইউনিটভিত্তিক মগজধোলাই!

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী