সুন্দরবনের দুই বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ শুক্রবার

বাগেরহাট প্রতিনিধি
১৪ জুলাই ২০১৬, ২০:০৯আপডেট : ১৪ জুলাই ২০১৬, ২০:১২

সুন্দরবনের দুই বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ শুক্রবার সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ইলিয়াছ ও মজনু বাহিনী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে আত্মসমর্পণ করবেন। শুক্রবার সকালে মংলা বন্দরের বিএফডিসি জেটিতে তাদের সহযোগী ১১ দস্যুদল অস্ত্রসহ আত্মসমর্পণ করবে বলে র‌্যাব সূত্র নিশ্চিত করেছে।
র‌্যাব-০৮ সূত্রে জানা গেছে, বনদস্যু ইলিয়াছ ও মজনু বাহিনী বনদস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার জন্য তারা অস্ত্র-গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। স্বরাষ্ট্রমন্ত্রী ও র‌্যাবের মহাপরিচালকের উপস্থিতিতে এ দুই বাহিনীর ১১ সদস্য ২৭টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি জমা দিয়ে আনুষ্ঠানিক আত্মসমর্পণ করবে।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকায় বর্তমানে সব থেকে বড় বনদস্যু দল হিসেবে দাঁপিয়ে বেড়ায় মজনু বাহিনী। এ বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত জেলে ও বনজীবীদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছে। অন্যদিকে গোটা সুন্দরবনের দণ্ডমুণ্ডের কর্তা বনদস্যু রাজু বাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় টিকতে না পেরে বাহিনী প্রধান ভারতে আশ্রয় নিলে ওই বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ইলিয়াছ নিজ নামে বাহিনী গঠন করে। ওই বাহিনীর সদস্যরা সুন্দরবন ও বঙ্গোপসাগর উপকূলে বনদস্যুতা চালিয়ে আসছিল। পরে ইলিয়াছও পালিয়ে গেলে তার বাহিনী অনেকটা দুর্বল হয়ে যায়। পরে বনদস্যু মজনু বাহিনী ও ইলিয়াছ বাহিনীর সদস্যরা র‌্যার সদস্যদের সঙ্গে যোগাযোগ করে আত্মসমর্পণ করে প্রচলিত আইনে স্বাভাবিক জীবনে ফিরে আসার আগ্রহের কথা জানায়।

এর আগে, মংলায় গত ৩১ মে ৫২টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৫ হাজার রাউন্ড গুলি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দিয়ে আত্মসমর্পণ করেছিলেন সুন্দরবনে বনদস্যু মাস্টার বাহিনীর প্রধান মাস্টারসহ ১০ বনদস্যু।

আরও পড়ুন: থমকে আছে সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের নির্মাণ কাজ
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের