ফেসবুকে জঙ্গি তৎপরতার ঘটনায় আটক কুয়েট ছাত্র কারাগারে

খুলনা প্রতিনিধি
১৪ জুলাই ২০১৬, ২২:০১আপডেট : ১৪ জুলাই ২০১৬, ২২:০৫

খুলনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জঙ্গি তৎপরতায় যুব সমাজকে উৎসাহিত করার অভিযোগে আটককৃত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মীর্জা রবিউল হাসান ইমনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে খুলনা মহানগর হাকিম মো. ফারুক ইকবালের আদালতে তাকে সোপর্দ করে করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিধান চন্দ্র সানা এ তথ্য নিশ্চিত করে জানান, ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আদালতে হাজির করার পর বিচারক আসামিকে কারাগারের পাঠানোর নির্দেশ দেন এবং রিমান্ড শুনানির জন্য আগামী ১৬ জুলাই দিন ধার্য করেন।
আসামি ইমন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ও লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র। পুলিশ তার বিরুদ্ধে বুধবার রাতে তথ্য ও প্রযুক্তি আইনে খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন।

মহানগরীর খানজাহান আলী থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, বুধবার ভোর রাতে ইমনকে আটক করা হয়। তার বিরুদ্ধে ফেসবুকে জঙ্গি তৎপরতার অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, ফেসবুকে জঙ্গি তৎপরতার অভিযোগ পেয়েই তাকে আটক করা হয়েছে। তবে কুয়েট উপাচার্যের সঙ্গে বৈঠক করে বিষয়টি আরও যাচাই-বাছাই করা হচ্ছে। এরপরই তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য শাখার সেকশন অফিসার মনোজ কুমার মজুমদার জানিয়েছেন, পাবনার বেড়ার বাসিন্দা ইমন সাড়ে ৩ মাস আগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ভর্তি হয়।  সম্প্রতি দেশে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঘটনায় ফেসবুকের বিভিন্ন পোস্টে মন্তব্য করা ও লাইক দেওয়ার ঘটনায় শিক্ষার্থীরা তার প্রতি নজর রাখছিলো। বুধবার ভোর রাতে তাকে আটকের পর পুলিশ বিষয়টি অনুসন্ধান করে বুধবার রাতেই তার নামে তথ্য প্রযুক্ত আইনে মামলা দায়ের করে।  

আরও পড়ুন: কুষ্টিয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৫০
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম