সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে পুলিশ সদস্য আহত, অস্ত্রসহ গ্রেফতার এক

ঝিনাইদহ প্রতিনিধি
১৬ জুলাই ২০১৬, ১৮:৫৩আপডেট : ১৬ জুলাই ২০১৬, ১৯:৫৫

সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে পুলিশ সদস্য আহত, অস্ত্রসহ গ্রেফতার এক নাইদহের কালীগঞ্জে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা এক পুলিশ কস্টেবল আহত হয়েছে। এ সময় অস্ত্র, গুলি, বোমা, হাসুয়া ও তরবারিসহ মিলন হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার ভোর রাতে এই ঘটনা ঘটলেও তা প্রকাশ পায় দুপুরে।

কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই ইমরান আলম জানান, উপজেলার নিয়ামতপুর স্কুল বিল্ডিংয়ের সীমানায় ২০/২৫ জন দুর্বৃত্ত অস্ত্র, গুলি ও বোমা নিয়ে গোপন বৈঠক করছে। এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীর পুলিশকে লক্ষ্য করে ২টি বোমা বিস্ফোরণ ঘটায়। তখন পুলিশও পাল্টা চার রাউন্ড গুলি ছুঁড়ে। এ সময় মহিবুল ইসলাম নামে এক কনস্টেবল আহত হয়।

উভয় পক্ষের মধ্যে গুলি ও বোমা বিস্ফোরণে পর অন্যরা পালিয়ে গেলেও পাশ্ববর্তী হরিগোবিন্দপুর গ্রামের মিলন হোসেন নামে এক সন্ত্রাসীকে আটক করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৫টি তাজা বোমা, ১টি দেশি তৈরি শর্টগান, ১ রাউন্ড গুলি, ১টি হাসুয়া ও একটি তরোবারি উদ্ধার করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন : স্বরূপকাঠীর কলেজ ছাত্র ৩ বছর ধরে নিখোঁজ

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ