বাউল আখড়ায় হামলা: জামায়াত-শিবিরের ৩ কর্মী গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৮ জুলাই ২০১৬, ১৩:৩৪আপডেট : ১৮ জুলাই ২০১৬, ১৩:৩৪

গ্রেফতার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার একতারপুর গ্রামে লালন অনুসারী বাউল আখড়ায় দুর্বৃত্তদের হামলার ঘটনায় জামায়াত-শিবিরের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সেনেরহুদা গ্রামের শিবির কর্মী মো. আরিফুর রহমান (২০),সাহেব আলী (৩০) ও একই গ্রামের জামায়াতে ইসলামীর কর্মী মো. জামাত আলী (৪২)।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, রবিবার রাতে বাউল আখড়ার সাধক মুকুল হোসেনের বাবা মো. শহিদুল হক অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে মামলা করেন। পরে সোমবার ভোরে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে সন্দেহভাজন হিসেবে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার একতারপুর গ্রামে লালন অনুসারী এক বাউল আশ্রমে শনিবার (১৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে দুই নারী ভক্তসহ তিনজন আহত হন।

 আরও পড়ুন:

চুয়াডাঙ্গায় সাধুর আস্তানায় দুর্বৃত্তদের হামলা, আহত ৩

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম