সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে চোরাই কাঠসহ তিন পাচারকারীকে আটক করেছে কদমতলা বন স্টেশন অফিসের সদস্যরা। রবিবার ভোর ৫টার দিকে মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির পাশে গাজীর খালের ভেতর থেকে কাঠ ভর্তি একটি নৌকাসহ পাচারকারীদের আটক করা হয়।
আটক তিন পাচারকারী হলেন বুড়িগোয়ালীনি ইউনিয়নের আবাদচন্ডিপুর গ্রামের ফারুক হোসেন (৩০),আমিনুর রহমান (৪৫) এবং একই গ্রামের মজিদ গাজী (৫২)।
কদমতলা বনস্টেশন ওসি শ্যামা প্রসাদ রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৫০ ঘনফুট গেওয়া কাঠ ভর্তি একটি নৌকাসহ তিন পাচারকারীকে আটক করা হয়। আটক পাচারকারীদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে।
আরও পড়ুন:
নড়াইলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত
/বিটি/








