নড়াইলে মাদ্রাসায় খাবারে বিষক্রিয়া: ৩ ছাত্রের মৃত্যু, অসুস্থ ২০

নড়াইল প্রতিনিধি
২৮ জুলাই ২০১৬, ০৯:৫৯আপডেট : ২৮ জুলাই ২০১৬, ০৯:৫৯

নড়াইল নড়াইল সদর উপজেলার আগদিয়া-শিমুলিয়া এলাকায় জামিয়াতুস সুন্নাহ মোহাম্মাদীয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানায় রাতের খাবার খেয়ে তিন ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় ২০ ছাত্র অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর।

মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা জানান, বুধবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শাপলা এবং পুঁইশাকের দুই রকমের তরকারি খেয়ে ছাত্ররা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের প্রথমে নড়াইল সদর হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সবাইকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর আগে এক ছাত্রকে নড়াইল সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বাকি দু’জন পথেই মারা যান।

মৃত ছাত্ররা হলেন- নড়াইলের বড়গাতি গ্রামের জব্বার হোসেনের ছেলে এমামুল হক (১৮), ভদ্রবিলা-পাঁচুড়িয়ার মুরাদ মিয়ার ছেলে আলিফ (৮) এবং শুভারগোপের আফসার শেখের ছেলে আশরাফুল। 

মাদ্রাসার শিক্ষক ইব্রাহিম বলেন, ৩০ জন ছাত্র এবং কয়েকজন শিক্ষক মিলে আমরা একসঙ্গে রাতের খাবার খাই। খাবার খাওয়া শেষে ছাত্ররা বমি করা শুরু করেন। পরে তিনজনের মৃত্যু হয়। গুরুতর অসুস্থ ১২ জনকে যশোরে পাঠানো হয়েছে।

নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক অনিক সাহা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাবারের বিষক্রিয়ায় তিন ছাত্রের মৃত্যু হয়েছে। অসুস্থ ছাত্রদের উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছে।

আরও পড়ুন- 

নিহত জঙ্গিরা বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক
বিএনপির সঙ্গে জঙ্গিদের গোপন যোগসূত্র আছে কিনা দেখতে হবে: প্রধানমন্ত্রী

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম