শ্রমিক ধর্মঘটে অচল সুন্দরবন টেক্সটাইল মিলস

সাতক্ষীরা প্রতিনিধি
০২ আগস্ট ২০১৬, ০৬:৪৮আপডেট : ০২ আগস্ট ২০১৬, ০৬:৫৪

মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক ধর্মঘটে অচল হয়ে পড়েছে সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলস। কাজে যোগ না দিয়ে সোমবার সকালে মিলের প্রধান ফটকে অবস্থান নেন মিলের শ্রমিকরা। এদিকে, আন্দোলন থেকে সরে দাঁড়াতে পুলিশের পক্ষ থেকে শ্রমিকদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন শ্রমিকরা।

সুন্দরবন টেক্সটাইল মিলস আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের দিনপ্রতি ১২০ টাকা মজুরি দেওয়া হয়। এ নিয়ে গত একবছর যাবত মিল কর্তৃপক্ষের কাছে মজুরি বাড়িয়ে ৩০০ টাকা করার দাবি জানিয়ে আসছিলো তারা। কিন্তু তাদের কথায় মিল কর্তৃপক্ষ কোনও সাড়া দিচ্ছে না। এতে বাধ্য হয়ে রাজপথে নামতে হয়েছে তাদের।

শ্রমিকরা জানান, সকালে আন্দোলন থেকে সরে যাওয়ার জন্য পুলিশ তাদের হুমকি দেয়। কিন্তু তারা দাবিতে অটল থাকলে পুলিশের পক্ষ থেকে বলা হয়, শ্রমিকদের বাড়ি খুঁজে খুঁজে তাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে।

শ্রমিক নারগিস পারভীন জানান, দৈনিক আট ঘণ্টা কাজ করে তারা ১২০টাকা মজুরি পান। এতে যাওয়া-আসার খরচ বাদ দিলে তিনবেলা দু’মুঠো ডাল-ভাতও জোটে না তাদের। এছাড়া বিদ্যুৎ না থাকলে তাদের কর্মঘণ্টা কেটে নিয়ে বাড়ি পাঠিয়ে দেয় বলেও জানান আরেক শ্রমিক পবিত্র দাস।

সুন্দরবন টেক্সটাইল মিলের ব্যবস্থাপক আবু হানিফ বলেন, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা হয়েছে। তাদের বেতন বৃদ্ধির ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও শ্রমিকরা তা না শুনেই আন্দোলন চালাচ্ছে। আমি বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। উপর থেকে সিদ্ধান্ত এলে বেতন বাড়ানো হবে।

তবে, আন্দোলনরত শ্রমিকেরা আগামী তিনদিনের মধ্যে দাবি মানা না হলে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকার হুঁশিয়ারি দিয়েছেন।

আরও পড়ুন: কুবির ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় মামলা দায়ের 

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম