কুবির ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় মামলা দায়ের

কুমিল্লা প্রতিনিধি
০২ আগস্ট ২০১৬, ০৬:০৪আপডেট : ০২ আগস্ট ২০১৬, ০৮:৪৮

নিহত ছাত্রলীগ নেতা কাজী খালেদ সাইফুল্লাহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় সোমবার রাতে জেলার সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে। সোমবার রাতে কুবির নিরাপত্তা কর্মকর্তা সাদেক হোসেন মজুমদার বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে ১০ ছাত্র ও ২ বহিরাগতকে আটক করে পুলিশ সুপার কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছিল। তাদের ছেড়ে দেওয়া হবে নাকি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হবে এ বিষয়ে পুলিশের কারও বক্তব্য জানা যায়নি।
এর আগে, শোকাবহ আগস্টের প্রথম প্রহরে কুবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলে জাতির জনকের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলনের সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন সবুজ গ্রুপের সঙ্গে কুবি ছাত্রলীগের সভাপতি আলিফ গ্রুপের কর্মীদের সংঘর্ষ হয়। এসময় গুলিবিদ্ধ হয়ে সবুজ গ্রুপের ছাত্রলীগ নেতা খালেদ সাইফুল্লাহ নিহত হন।
পরে কুবির ভিসি প্রফেসর ড. আলী আশরাফের সভাপতিত্বে কুবির ৬২তম জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্ট সময়ের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। রাতেও বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান