সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ৪ কর্মীসহ ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ অভিযানে জেলার আটটি থানার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানায় ১০ জন, কলারোয়া থানায় চার জন, তালা থানায় ছয় জন, কালিগঞ্জ থানায় পাঁচ জন, শ্যামনগর থানায় তিন জন, আশাশুনি থানায় তিন জন, দেবহাটা থানায় দুই জন ও পাটকেলঘাটা থানায় থেকে দুই জন।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ ডিআইওয়ান মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, জঙ্গিবাদের বিরুদ্ধে সাতক্ষীরা পুলিশ জিহাদ ঘোষণা করেছে। এজন্য তাদের অভিযান নিয়মিত রয়েছে। পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
আরও পড়ুন: ‘বন্দুকযুদ্ধে’ নিহত শফিউল পঞ্চগড়ে পুরোহিত হত্যারও আসামি
/এআর/








